ছড়া বাংলা আমার | শওকত আলী



বাংলা আমার সবুজ শ্যামল
ফুল ফসলের মাঠ
বাংলা আমার নদী ঘেরা
পদ্মা নদীর ঘাট।

বাংলা আমার রাখালির সুর
ভাটিয়ালি গান,
বাাংলা আমার জন্ম ভূমি
গর্বভরা প্রাণ।

বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার প্রাণ,
বাংলা আমার সকল আশা
বাংলা আমার গান।

এই বাংলাই মানুষ যত
সবাই আমার ভাই,
আমরা সবাই বাংলাদেশি
ভয় আমাদের নাই। 

Comments

Popular posts from this blog

নিবন্ধঃ অটিজম প্রতিরোধে চাই সচেতনতা | মোহাম্মদ ইমাদ উদ্দীন

প্যারেন্টিংঃ অভিভাবকদের দৃষ্টি আকর্ষণঃ প্যারেন্টিং এর কয়েকটি অজানা বিষয় যা আপনি কখনও খেয়াল করেন নি

শিশুতোষ গল্পঃ রাজকন্যা ও ব্যাঙ | মোনোয়ার হোসেন