খোকা আঁকে | তৌহিদ আহাম্মেদ লিখন


খোকা আঁকে দেশের ছবি
প্রকৃতিরই দৃশ্য,
সবুজ শ্যামল মায়ায় ঘেরা
দেখুক এবার বিশ্ব।

খোকা আঁকে ঋতুর ছবি
ছয়টি ঋতুর দৃশ্য,
ঋতুর খেলা বাংলাদেশে
জানুক এবার বিশ্ব।

খোকা আঁকে পাখির ছবি
উড়ে যাবার দৃশ্য,
কেমন করে উড়ছে পাখি
ভাবুক এবার বিশ্ব।

Comments

Popular posts from this blog

নিবন্ধঃ অটিজম প্রতিরোধে চাই সচেতনতা | মোহাম্মদ ইমাদ উদ্দীন

প্যারেন্টিংঃ অভিভাবকদের দৃষ্টি আকর্ষণঃ প্যারেন্টিং এর কয়েকটি অজানা বিষয় যা আপনি কখনও খেয়াল করেন নি

শিশুতোষ গল্পঃ রাজকন্যা ও ব্যাঙ | মোনোয়ার হোসেন