ছড়াঃ পরী'র সাথে চুক্তি | শিকদার বাসীর



টুম্পা রাণী! টুম্পা রাণী!
গান শোনাবো ঘুমপাড়ানি
সঙ্গে মজার গল্প!
আসছে পরী নীলাম্বরী 
শিশিটাতে দিলাম ভরি
মন্ত্র পড়ে অল্প। 

বিড়াল এলো বাদুর বেশে
বললাম, এখন যা দূর ভেসে
নয় পাবি না মুক্তি!
রুপকথার ঐ অভিযানে
আমি যাবো সবই জানে
পরী'র সাথে চুক্তি

Comments

Popular posts from this blog

নিবন্ধঃ অটিজম প্রতিরোধে চাই সচেতনতা | মোহাম্মদ ইমাদ উদ্দীন

প্যারেন্টিংঃ অভিভাবকদের দৃষ্টি আকর্ষণঃ প্যারেন্টিং এর কয়েকটি অজানা বিষয় যা আপনি কখনও খেয়াল করেন নি

শিশুতোষ গল্পঃ রাজকন্যা ও ব্যাঙ | মোনোয়ার হোসেন