ছড়াঃ সাদা বক | আবির মাহবুব


সাদা রঙের পড়ছো জামা
লম্বা তোমার পা
খালে বিলে ঘুরে বেড়াও
কোথায় তোমার গাঁ ?
জলের ধারে ধ্যান ধরিয়ে
কার নামে কি গাও
চুপি চুপি হেঁটে হেঁটে
মাছ ধরিয়ে খাও ।
চাই গো তোমার বন্ধু হতে
সঙ্গে নেবে কি ?
মনের সুখে ঘুরবো দুজন
বন্ধু হবে কি ?

Comments

Popular posts from this blog

নিবন্ধঃ অটিজম প্রতিরোধে চাই সচেতনতা | মোহাম্মদ ইমাদ উদ্দীন

প্যারেন্টিংঃ অভিভাবকদের দৃষ্টি আকর্ষণঃ প্যারেন্টিং এর কয়েকটি অজানা বিষয় যা আপনি কখনও খেয়াল করেন নি

শিশুতোষ গল্পঃ রাজকন্যা ও ব্যাঙ | মোনোয়ার হোসেন