কবিতাঃ শরৎ আসা গাঁ | আজাদ শেখ



ইচ্ছে করে যাই ছুটে যায়
শরৎ আসা গাঁয়ে
সারাটা দিন কাটিয়ে দিব
উজান ভাটির নায়ে।
দেখব আমি কাশের দোলন
নদীর ধারে গিয়ে
কেমন করে ডাক হেঁকে যায় ময়না শালিক টিয়ে।
শিউলি ফুলের ডালে গিয়ে গাঁথবো ফুলের মালা
খোঁপায় সেথা গেঁথে নিবে দস্যি গাঁয়ের বালা।
ভোর সকালে ছুটে যাবো
করিম মাঝির দলে
ডুব সাঁতারে মত্ত হবো
শাপলা ফোটা জলে।
এমন করে কাটিয়ে দিবো
ফিরবো সাঁঝেরবেলা
হয়তো তখন লুকিয়ে যাবে
সাদা মেঘের ভেলা।
কাশের বনে জোনাক পোকা
আলো দিবে পায়ে
ইচ্ছে করে যাই ছুটে যাই
শরৎ আসা গাঁয়ে।

Comments

Popular posts from this blog

নিবন্ধঃ অটিজম প্রতিরোধে চাই সচেতনতা | মোহাম্মদ ইমাদ উদ্দীন

প্যারেন্টিংঃ অভিভাবকদের দৃষ্টি আকর্ষণঃ প্যারেন্টিং এর কয়েকটি অজানা বিষয় যা আপনি কখনও খেয়াল করেন নি

শিশুতোষ গল্পঃ রাজকন্যা ও ব্যাঙ | মোনোয়ার হোসেন