ছড়াঃ দাদুর কাণ্ড | মোঃরাইসুল ইসলাম




বাসে বসে একলা আমি খাচ্ছিলাম রে আমড়া। সারাদিনে জার্নি করে চাচ্ছিলো মন 'কামড়া' !
.....
একটা আমড়া ইচ্ছে করে
মারলাম ছুঁড়ে বাইরে ।
পড়ল গিয়ে দাদুর মাথায়
ধোলাই বুঝি খাই রে !
.....
এদিক ওদিক চেয়ে দাদু
আমার পানে চায়রে !
ধরবে বুঝি এবার আমায়
রেহাই বুঝি নাইরে।
.....
লাঠি নিয়ে দাদু মশাই 
আসছিল যেই তেড়ে।
কপালগুনে খুবই জোরে
গাড়ি দিল ছেড়ে।
......
দাদু মশাই রেগে বলে
আবার বেটা আসিস !
তুলে নেব চামড়া গায়ের ক্যামনে দেখি বাঁচিস ?



Comments

Popular posts from this blog

নিবন্ধঃ অটিজম প্রতিরোধে চাই সচেতনতা | মোহাম্মদ ইমাদ উদ্দীন

প্যারেন্টিংঃ অভিভাবকদের দৃষ্টি আকর্ষণঃ প্যারেন্টিং এর কয়েকটি অজানা বিষয় যা আপনি কখনও খেয়াল করেন নি

শিশুতোষ গল্পঃ রাজকন্যা ও ব্যাঙ | মোনোয়ার হোসেন