ছড়াঃ শিশুর জন্য ভালোবাসা | কবির কাঞ্চন
বিশ্বনবী ভালোবাসতেন
কম বয়সী শিশুশিশুপ্রেমে অমর হলেন
সবার প্রিয় যিশু।
ছড়িয়ে দাও জ্ঞানের আলো
সব শিশুদের মাঝে
যায় না যেন একটি শিশু
পরিশ্রমের কাজে।
বাড়বে শিশু সত্য জেনে
বাড়বে হেসে খেলে
রয় না যেন একটি শিশু
ফুটপাত কিবা রেলে।
লেখাপড়া শিখে শিশু
অনেক বড় হবে
বাদ যাবে না একটি শিশু
জ্ঞানের পথে রবে।
আজকে যারা শিশুর দলে
কাল দেখাবে আশা
সেই শিশুদের দিতে হবে
আসল ভালোবাসা।

Comments
Post a Comment