কবিতাঃ শরৎ এলে | কবির কাঞ্চন



নদীর চরে ফুটে যখন
সাদা কাশফুল
তখন বুঝি শরৎ এসে
করে ব্যাকুল।

ব্যাকুলতা বাড়ে আবার
বৃষ্টি হলে 
ফুলপরীরা নৃত্যে মাতে
মিষ্টি জলে।

বৃষ্টি ফোটা ঘাসের বুকে
তুফান তুলে
প্রজাপতি পাখি উড়ে
ফুলে ফুলে।

ফুলের মধু আহরণে
অলি ছুটে
সৃষ্টি সুখের জোয়ার আসে
দুঃখ টুটে।

অপার সুখে ফড়িং নাচে 
ডানা মেলে
বাংলা সাজে রূপের রানী
শরৎ এলে।



পরিচিতি ও যোগাযোগ :
কবির কাঞ্চন
সহকারী শিক্ষক 
বেপজা পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রাম
সিইপিজেড, চট্টগ্রাম 
যোগাযোগ - ০১৬৭৩৯০৩৫০৩
                    ০১৯৬০০৯০৭৭৬
email: kabirctg1985@gmail.com
‎ফেসবুক : কবির কাঞ্চন

Comments

Popular posts from this blog

নিবন্ধঃ অটিজম প্রতিরোধে চাই সচেতনতা | মোহাম্মদ ইমাদ উদ্দীন

প্যারেন্টিংঃ অভিভাবকদের দৃষ্টি আকর্ষণঃ প্যারেন্টিং এর কয়েকটি অজানা বিষয় যা আপনি কখনও খেয়াল করেন নি

শিশুতোষ গল্পঃ রাজকন্যা ও ব্যাঙ | মোনোয়ার হোসেন